
[quote font=”arial”]যুবলীগের প্রতিবাদ সমাবেশে মহিউদ্দিন চৌধুরী লফিতফের মতো বর্ণচোরা কুলাঙ্গারদের জনগণের ক্ষোভের আগুনে পুড়তে হবে[/quote]
চট্টগ্রাম মহানগর আওয়মী লীগ সভাপতি আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারী বর্ণচোরা ও কুলাঙ্গারদের দাম্ভিকতার দাত ভাঁঙ্গা জবাব দেয়া হবে। বঙ্গবন্ধুর ছবিকে বিকৃত করে লতিফ শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করলেও তার বর্তমান ও অতীত কর্মকান্ড জনগনের কাছে স্পষ্ট হয়ে গেছে। তাই তাকে জনগনের ক্ষোভের আগুনে পুড়তেই হবে। তিনি আজ বিকেলে আগ্রাবাদে মহানগর আওয়মী যুবলীগের ৮টি ওয়ার্ডের যৌথ কর্মীসভায় প্রধান আতিথির ভাষণে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, হাইব্রিড আওয়ামী লীগাররা আখের গোছাতে তৎপর। এদের অনেকেই চোরাকারবারী ও মাদক ব্যবসায়ী। অবৈধভাবে তারা বিপুল পরিমান অর্থবৃত্তের মালিক হয়েছেন। এরা ক্ষমতার অপব্যবহারই শুধু করেননি। মহান মুক্তযুদ্ধ ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে তলে তলে অবস্থান নিয়েছেন। তাদেরকে চিহ্নিত করে বিচারের কাঠগড়া দাঁড় করিয়ে প্রাপ্য শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদেরকে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে হবে। এবং লতিফের মত বর্ণচোরা কুলাঙ্গারদের ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করতে হবে। লতিফকে আর কিছুতেই সংসদ সদস্য বলা যেতে পারে না। তার পরিচয় একটাই তিনি একজন অসৎ প্রকৃতির কুলাঙ্গার। তাকে বিন্দু মাত্র ছাড় দেয়া যাবে না। এবং যেখানেই তিনি যাবেন সেখানেই তাকে প্রতিহত করা হবে।
কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন বাচ্চু, কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদল হক, প্রধান বক্তা ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, বিশেষ বক্তা ছিলেন মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহাবুবুল হক সুমন, অধ্যাপক কাজী মুজিবের সভাপতিত্বে ও আবদুর রাজ্জাক দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন বেলায়েত হোসেন বেলাল, আঞ্জুমান আরা আঞ্জু, শহীদুল ইসলাম মুকবুল, শহীদুল ইসলাম শামীম, রতন কুমার মল্লিক, ওয়াসিম উদ্দিন, সনদ বড়ুয়া, তৌহিদ আজিজ, সাহেদুল ইসলাম সাহেদ, আহমেদ আবদুর রহিম, শাহিন সরোয়ার।
সভায় উপস্থিত ছিলেন-মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাহাবুবুল আলম আজাদ, শাখাওয়াত হোসেন স্বপন, রেজাউল করিম কায়সা, মাসুদ রেজা, আবু সাইয়েদ জন, রওশন উদ্দিন, মোঃ হাবিবুল্লাহ নাহিদ, নুরুল আনোয়ার, আবদুল আজিম, সোহেল রান, মঈনুল ইসলাম রাজু, বি কে চন্দ্র, শেখ নাছির আহমেদ, নাজমুল আহসান সাইফুল, দেলোয়ার হোসেন দেলু, আলমগীর আলো, আজিজ উদ্দিন, ইকবাল ইকরাম চৌধুরী, এস.এম ফারুক, মোস্তাক আহমেদ টিপু, মাহবুবুর রহমান মাহফুজ, মোঃ কফিল উদ্দিন, শাকিল হারুন, আলাউদ্দিন আলো, হোসেন সরওয়ার্দি, সাখওয়াত হোসেন সাকু, নাঈমুদ্দিন খান, আসিফ মাহমুদ,শেখ আহমদ জাহেদ।




















