অনুপ চেটিয়াকে হস্তান্তরের ব্যাপারে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আর্থনিউজ২৪:  ভারতের কাছে উলফা নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তরের তথ্য নেই বললেও  এবার স্বীকার করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গণমাধ্যমকে তিনি বলেছেন, সাজা শেষ হওয়ায় অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হয়েছে। বুধবার ভারতীয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা-পিটিআই খবর দেয়, বাংলাদেশ উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করেছে। তবে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, এ ব্যাপারে তার কাছে কোন তথ্য নেই।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ