১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে তুমুল সংঘর্ষ: আহত শতাধিক

হবিগঞ্জে একজনের শ্রমিক দিয়ে অন্যজনের জমির ধান কাটা নিয়ে বিরোধের জের ধরে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন।

সোমবার বিকেলে সদর উপজেলার লুকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের আজমান আলী সোমবার বিকেলে কিছু শ্রমিক নিয়ে তার জমির ধান কাটছিলেন। এ সময় একই গ্রামের চান্দ আলী গিয়ে দাবি করেন তার শ্রমিক দিয়ে কেন ধান কাটিয়ে নিচ্ছে। এ নিয়ে তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চান্দ আলী লোকজন নিয়ে তাদের উপর চড়াও হয়। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে বিকেল ৪টার দিকে সংঘর্ষ বাঁধে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের মাঝে অর্ধশতাধিক লোককে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, ধান কাটা নিয়ে সংঘর্ষ হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ