১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

হবিগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি গোলাপ মিয়া (৪০) মারা গেছেন। ১ ফেব্রুয়ারি শনিবার রাত ২টার দিকে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ কারাগারের জেলার জয়নাল আবেদীন ভূইয়া।
তিনি বলেন- ‘বেশ কয়েকদিন ধরেই গোলাপ মিয়া শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার দুপুরে তিনি অসুস্থ হলে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। রাতে আবারও তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ড. দেবাশীষ দাশ জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, গোলাপ মিয়া শ্বাসকষ্ট ও প্রেশারে ভুগছিলেন। ময়নাতদন্তের পর বোঝা যাবে মৃত্যুর আসল কারণ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ