রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত

গুলশান পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম (৩৮)সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রাজধানীর এয়ারপোর্ট রোডের খিলক্ষেত লা মেরিডিয়ার হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। গতকাল রবিবার মধ্যরাতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এয়ারপোর্ট এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম ডিউটি শেষে বাসায় ফেরার পথে চলন্ত মোটরসাইকেলসহ খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেলের সামনের সড়কে স্লিপ কেটে পড়ে যান।

এ সময় পেছন থেকে অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হন তিনি এমনটি জানালেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ।
তাকে উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তার বাড়ি পাবনার বেড়া উপজেলায় বলেও জানান সিরাজুল ইসলাম।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ