স্বামীর মৃত্যুতে সমবেদনা জানাতে সাজেদা চৌধুরীর পাশে প্রধানমন্ত্রী

সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামীর মৃত্যুতে সমবেদনা জানাতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার দুপুর পৌনে দুইটার দিকে সাজেদা চৌধুরীর গুলশানের বাসভবনে যান প্রধানমন্ত্রী । সেখানে শোকাহত পরিবারকে সমবেদনা জানান তিনি। সেখানে প্রায় ২০ মিনিট সময় অবস্থান করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কার্যনির্বাহী সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

প্রসঙ্গত, সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরী আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ