৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি পৌঁছেই প্রথমে ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী

বাদশাহর আমন্ত্রণে সৌদি আরবে পৌঁছেই প্রথমে ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দিবাগত রাত পৌন ১টায় প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে জেদ্দা থেকে মক্কায় পৌঁছান। এরপর মক্কা গেস্ট প্যালেসে কিছুক্ষণ অবস্থানের পর প্রধানমন্ত্রী তাওয়াফ করেন। ওমরাহ শেষে প্রধানমন্ত্রী দুই রাকাত নামাজ আদায় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে সৌদি আরব গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাদশাহ সালমান দায়িত্ব নেয়ার পর মধ্যপ্রাচ্যের এই তেলসমৃদ্ধ দেশে এটাই শেখ হাসিনার প্রথম সফর। সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে ওমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন তিনি ।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী জানান, রোববার জেদ্দার আল আন্দালুসে আল সালাম প্রাসাদে সৌদি বাদশাহর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে। সেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ