বাংলাদেশে নৌবন্দর নির্মাণ করতে চায় ভারত। বাণিজ্যিক সবচ্ছলতাকে কেন্দ্র করে ইরানের পর এবার বাংলাদেশে নৌবন্দর তৈরীর একটি পরিকল্পনা চলছে।ইতিমধ্যে ভারতীয় এক প্রতিনিধি দল ঢাকা পরিদর্শণ করেছে।
জাহাজ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকার বন্দর নির্মাণের সুযোগ-সুবিধার বিষয়ে বর্তমানে আলোচনা চালাচ্ছে।ভারতের লক্ষ্য এখন বাংলাদেশ ও মিয়ানমারে একইভাবে বন্দর তৈরি করা।
ভারতীয় যোগাযোগমন্ত্রী নিতিন গডকড়ি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজা্রে এমন একটি তথ্য জানিয়েছেন।
বন্দরগুলি আপাতভাবে বাণিজ্যিক হলেও প্রয়োজনে এই এলাকায় দেশের কৌশলগত অবস্থান মজবুত করতেও সেগুলিকে কাজে লাগানো যেতে পারে ।
ভারতের বন্দর বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলাদেশেও ভারত সস্তায় গ্যাস পেতে পারে। এখানে বিদ্যুৎ কেন্দ্র গড়ছে ভারতীয় সংস্থা। এর সঙ্গে বন্দর তৈরি করতে পারলে ভারতীয় সংস্থাগুলি আরও বেশি বাণিজ্য করতে পারবে।
ভারত-বাংলাদেশের মধ্যে বছরে ৬০০ কোটি টন পণ্য সড়কপথে পরিবহণ করা হয়। সেই পণ্য যাতে নদী ও সমুদ্রপথে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থাও করা হচ্ছে। এর ফলে কলকাতা, হলদিয়া এবং সাগর বন্দর থেকে বাংলাদেশের সঙ্গে সরাসরি বাণিজ্যের সুযোগ তৈরি হবে।
























