সৌদিতে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার রিয়াদের অলাইয়া নামক স্থানে এই দুর্ঘটনায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ স্থানীয় সেমনি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।
নিহতরা হলেন- ঢাকার নবাবগঞ্জের এরশাদ আলী, টাঙ্গাইলের নুরুল ইসলাম ও আবুল আল মামুদ, কিশোরগঞ্জের সোহেল মিয়া ও মোহাম্মদ আলী।
শনিবার সন্ধ্যায় দূতাবাস থেকে এ দুর্ঘটনার খবর জানানো হয়।
দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার শিকার বাংলাদেশিরা পরিচ্ছন্নকর্মী। সকালে কাজে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
পোস্টটি যতজন পড়েছেন : ২৩৫
























