১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

একটি পাখির জন্য ৩দিন বন্ধ রাখতে হল পারমাণবিক চুল্লি

টানা তিন দিন বন্ধ রাখতে হল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক চুল্লি। কারণটা একটি উড়ন্ত পাখি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

জানা গেছে, নিউইয়র্কে অবস্থিত এই পারমাণবিক চুল্লিতে হঠাৎই পড়ে যায় পাখিটি। চুল্লির আধিকারিক জানিয়েছেন, উড়ন্ত পাখিটি পড়ে যাওয়ার কারণে একটি সেফটি ব্রেকার বিকল হয়ে যায়। যার জেরে তিনদিন ধরে বন্ধ রাখা হয় চুল্লিটি।

তবে ক্ষয়ক্ষতি তেমন একটা হয়নি বলেও জানিয়েছেন চুল্লির আধিকারিক। রক্ষা মিলেছে রেডিয়েশন লিক থেকেও। সাধারণত পারমাণবিক চুল্লির ক্ষেত্রে যা সবচেয়ে বিপজ্জনক দুর্ঘটনা। তিন দিন পরে ফের চালু হয় চুল্লিটি। তবে কী পাখি চুল্লিতে পড়েছিল জানা যায়নি। ওই পাখির দেহাংশ পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ