সৌদিতে ব্যয় কমাতে বিদেশি শ্রমিকদের ফেরত পাঠাতে চুক্তিদাতাদের নির্দেশ

গৃহায়ণ খাতের ব্যয় কমাতে নির্দিষ্ট কাজ শেষে বিদেশি শ্রমিকদের দেশে ফেরত পাঠাতে চুক্তিদাতাদের নির্দেশ দিয়েছে সৌদি আরব।

শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গৃহায়ণ খাতের প্রকল্পের কাজ শেষে বিদেশি শ্রমিকদের জামিনদার স্থানান্তর নিষিদ্ধ করেছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়। পাশাপাশি নির্দিষ্ট কাজ শেষে বিদেশি শ্রমিকদের দেশে ফেরত পাঠাতে চুক্তিদাতাদের নির্দেশ দেয়া হয়েছে।

দেশটির সরকার সৌদিকরণ প্রকল্পের আওতায় ‘গৃহায়ণ প্রকল্প’ নামে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এ বিষয়ক একটি চুক্তিপত্রে সম্প্রতি দেশটির শ্রমমন্ত্রী মোফারেজ আল-হাকবানি ও গৃহায়ণমন্ত্রী মাজেদ আল-হুকাইল স্বাক্ষর দিয়েছেন।
নতুন প্রকল্পের আওতায় সৌদি শিক্ষার্থী, শ্রমিক ও পেশাজীবীদের বিভিন্ন প্রশিক্ষণ দেবে এই দুই মন্ত্রণালয়।

এক যৌথ বিবৃতিতে সৌদি মন্ত্রণালয় দুটি জানিয়েছে, দেশটির গৃহায়ণ খাতের ব্যয় কমাতে এ ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি সৌদিদের কর্মসংস্থান বাড়ানো এর লক্ষ্য।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ