২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা চলছে

৭ মার্চ উপলক্ষে বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে আওয়ামী লীগের জনসভা। সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। জনসভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ইতোমধ্যে ৩.৩৮ মিনিটে সভাস্থলে এসে পৌঁছেছেন তিনি।

এর আগে ৭ মার্চ উপলক্ষে উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে শুধু রাজধানীর মহানগরই নয়, ঢাকার আশপাশের জেলা থেকেও নেতা-কর্মীদের জনসভায় যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনসভা সফল করতে গতকাল রোববার বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। চারিদিক থেকে মিছিল নিয়ে দলে দলে জনসভাস্থলে আসছেন আওমীলীগ সমর্থকরা।

১৯৭১ সালের আজকের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাখো জনতার সামনে ঐতিহাসিক ভাষণে ঘোষণা দিয়েছিলেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ বাংলাদেশের ইতিহাসে এই ভাষণটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জনসভা সফল করতে সংগঠনের সব শাখাসহ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী, সর্বস্তরের জনগণ ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ