১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে বিএনপির নেতাকর্মীদের উপচে পড়া ভীড়

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।

প্রচণ্ড রোদ উপেক্ষা করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলে হাজির হচ্ছেন দলীয় নেতা-কর্মীরা। মিছিল-ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগান সহকারে রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন গেইট দিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা।

মহান মে দিবসে বিএনপির পক্ষ থেকে শ্রমিক সমাবেশের কথা বলা হলেও পুরো সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দলের নেতা-কর্মীদের উপস্থিতির সাথে আছেন ছাত্রলদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। ঢাকার বাইরের জেলাগুলো থেকে আগত নেতা-কর্মীদের উপস্থিতিও চোখে পড়ার মতো।

রোববার দুপুর ১ টার পর থেকে পুরো সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ঢল নেমেছে। নেতা-কর্মীদের অনেকেই রোদের মধ্যে রমনা পার্কের গাছের নিচে বসে আছেন। ঢাকার আশে-পাশে বিভিন্ন জেলা বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও মানিকগঞ্জ থেকেও বিপুল সংখ্যক লোক এই সমাবেশে যোগ দিতে রমনা এলাকায় জমায়েত হয়েছেন। । নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত  সোহরাওয়ার্দী উদ্যান।

আজ রোববার মে দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করেছে শ্রমিক দল।  সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এদিকে সমাবেশের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া বিকেল ৩টার দিকে গুলশানের বাসা থেকে রওনা দিবেন বলে  জানিয়েছেন বেগম জিয়ার মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিকদল সভাপতি আনোয়ার হোসেন।

ইতোমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মহানগর নেতা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জয়ন্তু কুন্ডু, সেলিমুজ্জামান সেলিম, অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

সমাবেশের সর্বশেষ আপডেট পেতে লাইক দিয়ে সঙ্গে থাকুন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ