১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সোমালিয়ায় মসজিদ ধসঃ নিহত ১৫

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি মসজিদ ধসে অন্তত ১৫ জন নিহত ‍ও ৪০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার জুমার নামাজের সময় মুসুল্লিদের ওপর মসজিদটি ধসে পড়ে বলে জানিয়েছে বিবিসি।কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুসুল্লিরা নামাজরত থাকা অবস্থায় মসজিদটি ধসে পড়ে। তবে অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নামাজ শেষে ১০০ জনেরও বেশি মুসুল্লি একটি কংক্রিটের ফাউন্ডেশনের উপর উঠলে সেটি ধসে পড়ে। বেসরকারি রেডিও শাবেল্লে জানিয়েছে, নিহতদের অধিকাংশই নির্মাণকর্মী।

জানা যায় ধসে পড়া মসজিদটি সংস্কার করা হচ্ছিল। ঘটনার সময় মসজিদটির ভিতর কয়েকশত লোক ছিল ।স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কাজে গাফলতি করেছেন সন্দেহে সংস্কার কর্মসূচীর এক প্রকৌশলীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমালিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সোমালি নিউজ মোগাদিসুর দাইনিলি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে। গত কিছুদিন ধরে ওই এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছিল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ