৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে পুলিশের মামলায় বিএনপির ১৬৫ নেতাকর্মী আসামি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপির ৮৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

তিনি জানান, সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মুহিবুল্লাহ বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় এজাহারনামীয় আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

জানা যায়, কাঁচপুরে ককটেল বিস্ফোরণ, সড়কে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ৮৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ৮০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করা হয়।

 

২৮ অক্টোবর রাতে কাঁচপুরে বিএনপি নেতারা ওই ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ