২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁও হোটেলে আজ জামায়াতের ইফতার মাহফিল

দীর্ঘ ৯ বছর পর এবারের রমজানে রাজধানীর সোনারগাঁও হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বিকালে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দলের পক্ষ থেকে দাওয়াত কার্ড বিতরণ করা হয়েছে।

জানা যায়, রাজধানীতে আজ বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রায় ৯ বছর পর রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের নিয়ে ইফতার করবেন দলটির নেতারা।

আজ শনিবার (৩০ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

এরইমধ্যে এ ইফতার মাহফিলে অংশ নেওয়ার জন্য রাজনীতিবিদ, পেশাজীবী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানিয়েছে দলটি।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের আমন্ত্রিত কার্ডে লেখা রয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন।

এর আগে ২০১৫ সালের ২৫ জুন হোটেল সোনারগাঁওয়ে রাজনীতিবিদ, পেশাজীবী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিশিষ্টজনদের নিয়ে ইফতার করেছিল জামায়াতে ইসলামী। তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইফতারে অংশ নিয়েছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ