সেহের অটিজম সেন্টার এর পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষ্যে আন্তর্জাতিক কর্মশালা

নিউজডেক্সঃ  অটিজম শিশুদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান “সেহের অটিজম সেন্টার” চট্টগ্রাম নগরীতে যাত্রা শুরু করে ২০১১সালের দিকে। নানা প্রতিকূলতার মধ্য দিয়েই পাড় করতে হয় পাঁচটি বছর।পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষ্যে গত ৫ ও ৬ ফেব্রুয়ারি নগরীর অভিজাত হোটেল ওয়েল পার্কে আয়োজন করে “শিশুদের পঠন ও হস্তলিখন সংক্রান্ত সমস্যা ও উত্তরণের উপায়”- সংক্রান্ত  আন্তর্জাতিক কর্মশালা।

কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ ও প্রশিক্ষণ পরিচালনা করেন ডা: মালভিকা সামনানী। কর্মশালার প্রাক্কালে মালভিকা শিশুদের সুন্দর হস্তলিখন-পঠন পদ্ধতি ও মস্তিষ্কের ডান ও বাম খন্ডকে ব্যবহার করে  স্মৃতিবৃদ্ধির বিভিন্ন কৌশল এবং বৈজ্ঞানিক কারণ সমূহ ব্যাখ্যা করেন প্রশিক্ষনার্থীদের মাঝে। দুই দিন ব্যাপী এ কর্মশালায় প্রায় অর্ধশতাধিক অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।কর্মশালার দ্বিতীয় ও সমাপনী দিনে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক মিসেস তাবাসসুম জেরিন।এরপরেই কথামালা নিয়ে আসেন মালভিকা সামনানী।তিনি বলেন,বর্তমানে বিজ্ঞানীরা তিনশ’রও বেশি জিন সনাক্ত করেছেন যা অটিজমের সাথে দায়ি।তিনি ধারণা করছেন আগামী ১০ বছরে জিন  প্রকৌশল ব্যবস্থার উন্নতির মাধ্যমে অটিজমের মতো রোগকেও জাদুঘরে পাঠানো সম্ভব।

sobuj-3প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ(সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন,মানবতার সেবা কখনোই একক প্রচেষ্টায় সম্ভব নয়,এর জন্য প্রয়োজন পারষ্পরিক ও যৌথপ্রচেষ্টার।বাংলাদেশের মত জনবহুল দেশে,জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করতে হলে প্রযুক্তির যথাযথ ব্যবহার শিখতে হবে।তিনি আরো বলেন, আমাদের সীমাবদ্ধতা থাকবেই কিন্তু সকল প্রতিকূলতাকে জয় করে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। পরবর্তিতে প্রধান অতিথি,সেহের অটিজম স্কুলের ৫ম বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটেন এবং স্মরণিকা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভারত-বাংলাদেশ চেম্বার অফ কমার্সের মো:মুসা বাদশা।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন নোমান উল্লাহ বাহার।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ