গুইমারাতে চাঁদা না পেয়ে বাঙ্গালী ব্যবসায়ীকে পিটিয়ে আহত

[quote font=”arial”]গুইমারাতে চাঁদা না পেয়ে বাঙ্গালী ব্যবসায়ীকে পিটিয়ে আহত,  প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ [/quote]

ইউসুফ পাটোয়ারি, খাগড়াছড়ি জেলা প্রতনিধি:

খাগড়াছড়ি’র গুইমারাতে চাঁদা না পেয়ে এক বাঙ্গালী ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করেছে উপজাতীয় সন্ত্রাসীরা। স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে উপজেলার বড়পিলাক গ্রামের বাসিন্দা সানাউল্ল্যাহ (৩৫) কে একদল উপজাতীয় সন্ত্রাসী বড়পিলাক এলাকা থেকে অপহরণ করে গহীন অরণ্যে নিয়ে যায়। সেখানে তাকে পিটিয়ে গুরুতর আহতসহ হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশ্বের বাঙ্গালীরা একজোট হয়ে শনখোলাপাড়া গ্রামে গিয়ে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এদিকে উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী ব্যবসায়ীকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে স্থানীয় বাঙ্গালীরা বড়পিলাক ও জালিয়াপাড়া চৌরাস্তায় তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করে। পরে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ