আকাশ ইকবাল, মীরসরাই প্রতিনিধিঃ দৈনিক মানবকণ্ঠে’র পাঠক সংগঠন সেতুবন্ধনের মীরসরাই উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। সোমবার ৭ মার্চ বিকেল ৫টায় মীরসরাই কলেজ রোড়স্থ পাক্ষিক খবরিকা ভবনে মীরসরাই সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এক বর্ধিত সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। এসময় সর্ব সম্মতিক্রমে প্রফেসর কামাল উদ্দিন চৌধূরী কলেজের ইংরেজী প্রভাষক শিমুল কান্তি ভৌমিককে সভাপতি ও শরীফ উদ্দিন শিবলুকে সাধারণ সম্পাদক করে মোট ৩১ সদস্য বিশিষ্টি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি আমিনুল হক, রওশান ঋমু, শাহ এমরান চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক হালিমা আক্তার, মেজবাউল আলম বাবুল। সাংগঠনিক সম্পাদক আকাশ ইকবাল। অর্থ সম্পাদক ইমাম হোসেন। দফতর সম্পাদক রেজা তানভীর। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বৃষ্টি বড়–য়া। সাংস্কৃতিক সম্পাদক রিপন গোপ পিন্টু। সমাজকল্যাণ সম্পাদক দিপংকর রায় চৌধূরী। ক্রীড়া সম্পাদক টিটু চন্দ্র নাথ। শিক্ষা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইয়াছিন আরাফাত। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনির উদ্দিন মান্না। প্রচার ও জনসংযোগ সম্পাদক আরাফাত হোসেন। সম্মানিত সদস্য মো ঃ আলতাফ, শাহারা, ইসরাত তাহসিনা তরী প্রমুখ। বর্ধিত সভায় দৈনিক মানবকণ্ঠের মিরসরাই প্রতিনিধি নাছির উদ্দিনের সঞ্চালনায় দৈনিক ইনকিলাবের মিরসরাই প্রতিনিধি আমিনুল হকের সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন, দৈনিক যুগান্তরের মিরসরাই প্রতিনিধি কবি ও সাংবাদিক মাহবুব পলাশ, দৈনিক জনকণ্ঠের মিরসরাই প্রতিনিধি কবি ও সাংবাদিক রাজিব মজুমদার, কামাল উদ্দিন চৌধূরী কলেজের ইংরেজী প্রভাষক শিমুল কান্তি ভৌমিক, শরীফ উদ্দিন শিবলু, রিপন গোপ পিন্টু, আকাশ ইকবাল, ইমাম হোসেন, রেজা তানভীর, বৃষ্টি বড়–য়া প্রমুখ।























