আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন জানান মিয়ানমারের ঐতিহাসিক নির্বাচনে বিপুল সম্ভাব্য বিজয়ী এনএলডি’র সভাপতি অং সান সু চিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ।
লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের বরাত দিয়ে রিপন বলেন, মিয়ানমারে দীর্ঘদিন পর জাতীয় নির্বাচনে বিজয়ের পথে রয়েছে এনএলডি’র সভাপতি ও নোবেলজয়ী অং সান সু চি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সু চিকে আগাম অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন. মিয়ানমারে এখনও ভোটগ্রহণ চলছে। তারপরও ক্ষমতাসীন দল পরাজয় মেনে নিয়েছে। এটিই হচ্ছে গণতন্ত্র চর্চা।
পোস্টটি যতজন পড়েছেন : 19
























