সুষ্ঠুভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সম্পন্ন : অস্ট্রেলিয়ার মুখে চাপেটাঘাত

সুন্দর ও সুষ্ঠুভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সম্পন্ন হওয়ায় প্রমাণিত হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তার যে প্রশ্ন তুলেছিলো তা পুরোপুরি অযৌক্তিক। এমনটাই মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন।

সব দেশ অংশ নিলেও, কেন অস্ট্রেলিয়া এমন করছে, তা সমাধানে দু’দেশের পরাষ্ট্রমন্ত্রালয়ের উদ্যোগ নেয়ার পরামর্শ দেন তিনি। অন্যদিকে, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া, আসর শেষ হওয়ায় অস্ট্রেলিয়াকে উচিত জবাব দেয়া হয়েছে বলে জানান বিসিবি পরিচালক আকরাম খান।

২০১৪ সালে দেশে অস্থির রাজনৈতিক অবস্থার মাঝেও, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ও এশিয়া কাপের মতো মেগা আসর ভালভাবেই সম্পন্ন করে বাংলাদেশ। কিন্তু, সেই সময়ের তুলনায় যখন বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা। তখন গেলো সেপ্টেম্বরে নিরাপত্তার অযৌক্তিক অজুহাত দেখিয়ে দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে সড়ে দাড়া ক্রিকেট অস্ট্রেলিয়া।

অথচ, ১৬টি দেশের অংশ গ্রহণে ৪টি বিভাগে ৭টি স্টেডিয়ামে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে যুব বিশ্বকাপের ৪৮টি ম্যাচ। এমন অবস্থায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা ক্রিকেট অস্ট্রেলিয়ার অযৌক্তিক ছিলো বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকেরা। সেই সাথে নিরাপত্তার প্রশ্নের ধোঁয়াশা কাটাতে দু’দেশের পরাষ্ট্রমন্ত্রালয়ের উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন তারা।

এদিকে, অস্ট্রেলিয়ার এমন কাণ্ডে নীরব ক্ষোভ আছে বিসিবি কর্মকর্তাদের। তাই জবাবটা এভাবেই দিলেন বোর্ড পরিচালক।

ব্যাপারটি নিয়ে বেশ বিব্রত ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও। ভবিষ্যতের জন্য কঠোর ব্যবস্থান নেয়ার পরিকল্পনা আছে আইসিসির। কিন্তু, ক্রিকেট অস্ট্রেলিয়া তো অন্যতম মোড়ল আইসিসি’র। তাই কঠিন দৃষ্টান্তের ব্যাপারটি বাক্স বন্দী থাকে যায় কিনা এমন সন্দেহ বাসা বেঁধেছে অনেকের হৃদয়ে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ