২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘটনা, শ্রমিক নিহত

শিপইয়ার্ডে কাজ করার সময় আঘাতপ্রাপ্ত হয়ে মো. মানিক (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সীতাকুণ্ডের লালবেগ এলাকার ‘এসএনটি রিসাইক্লিং শিপইয়ার্ডে’ মানিক আঘাতপ্রাপ্ত হন।

চট্টগ্রাম মেডিক্যাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। মানিক সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ শীতলপুরের বাসিন্দা।

সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ