নিজস্ব প্রতিবেদক:
তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্লগার আসাদ নুরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার পর তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আসাদ নূরের বিরুদ্ধে এ বছরের ১১ জানুয়ারি বরগুনার আমতলী থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা (নম্বর ১৪) দায়ের করা হয়। মামলার বাদী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমতলী শাখার সভাপতি মুফতি ওমর ফারুক। মামলায় আসাদের বিরুদ্ধে মহানবী হজরত মুহম্মদের (সা.) বিরুদ্ধে কটূক্তির অভিযোগ আনা হয়েছে। ঢাকার ইমিগ্রেশন পুলিশ ও আমতলী থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
আমতলী থানার সহকারী উপ-পরিদর্শক মাধব চন্দ্র দে বলেন, ‘আসাদ নূরের বাড়ি আমতলীর উত্তর টিয়াখালী। তার বাবার নাম তোফাজ্জল হোসেন।’
এদিকে আসাদ নুরকে নিয়ে ইতো মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় শুরু হয়ে গেছে। প্রগতিশীল মুক্তচিন্তার মানুষরা ক্ষোপ প্রকাশ করে আসাদ নুরকে নিঃসর্তে মুক্তি দেওয়ার জন্য পোস্ট করার সাথে সাথে আন্দোলন করছেন। অন্যদিকে ধর্মপ্রাণ মুসলিম সমাজ তার ফাঁসির দাবি জানাচ্ছে।
























