সিরিয়ায় ৩টি বিস্ফোরণে ৪৫ জন নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কে ৩টি বিস্ফোরণে অন্তত ৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪০ জন। রবিবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর আল জাজিরার। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ৩টি বিস্ফোরণের মধ্যে একটি শুক্রবার সাইয়েদা জেইনাব শহরে শিয়া মুসলিমদের একটি মসজিদে ঘটানো হয়। রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে পোড়া ভবন ও গাড়ির ধ্বংস্তূপ দেখা গেছে।

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। এর আগে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে এ মসজিদকে লক্ষ্য করে ২টি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছিল। ওই হামলায় ৪ জন নিহত ও ১৩ জন আহত হয়েছিল।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ