সিরিয়ায় আত্মঘাতী ট্রাক বোমায় ২৩ জন নিহত। নিহতদের অধিকাংশ আহরার আল-শান বিদ্রোহী গোষ্ঠীর সদস্য ছিল। সোমবার আলেপ্পোতে বোমা বিস্ফোরণের এই ঘটনা ঘটে। দেশটির মনিটর গোষ্ঠী এ তথ্য দিয়েছে। খবর এএফপির।
ব্রিটেন ভিত্তিক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে, বোমা হামলায় নিহত ১৯ আহরার আল-শাম সদস্য রয়েছে। নিহত বাকী ৪ জন সাধারণ নাগরিক। এরা সকলে সুকারি জেলায় নিহত হয়।
সিরিয়ান অবেজারভেটরি আরো বলেন, বহু কয়েদি আহরার বিদ্রোহী গোষ্ঠীর হাতে বন্দি ছিল। এ হামলার পর তাদের অনেকে মারা গেছে। যে ভাবনে এরা বন্দি ছিল সে ভবন বিস্ফোরণে উড়ে গেচে। অনেক মরদেহ ও জীবিত ব্যক্তি লোকভবনের নিচে চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে।
কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা অস্পষ্ট। আহরার আল-শাম সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে একটি শক্তিশালী গোষ্ঠী।
পোস্টটি যতজন পড়েছেন : 9
























