১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সাভারে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দুটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। রাজধানীর অদূরে সাভারে এমন ঘটনা ঘটে। জানা যায় এ সময় গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন।

আজ মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল ফায়ার সার্ভিস অফিসের সামনে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম খইমুদ্দিন (৪০)।

সাভার থেকে গাছবোঝাই একটি ট্রাক ভোররাতে মানিকগঞ্জের সিংগাইর যাওয়ার জন্য রওনা দেয়। পরে ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে ইউটান নিয়ে সামনে থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাছবোঝাই ট্রাকের চালক খইমুদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন দুই ট্রাকে থাকা অন্তত পাঁচজন বলে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ।

তাঁদের মধ্যে উজ্জ্বল নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।

এস এম কামরুজ্জামান আরও বলেন, খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ট্রাকচালকের লাশ উদ্ধার করে এবং আহতদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ