১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরা প্রেসক্লাবের নুর ইসলাম সভাপতি ও মোজাফফর সম্পাদক নির্বাচিত

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা সংবাদদাতা:

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের ২০২০-২০২১ সালের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। আজ ২২ জানুয়ারি বুধবার বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদিত হয়েছে। একই সাথে বিগত কমিটি কর্তৃক গঠিত নির্বাচন কমিশনও বাতিল করা হয়েছে।
নবনির্বাচিত নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম, সহ-সভাপতি দৈনিক কল্যাণের জেলা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাতক্ষীরা প্রতিনিধি মোজাফ্ফার রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমার বার্তা ও ডেইলি ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি এ বি এম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান বাচ্চু, কোষাধ্যক্ষ সাপ্তাহিক মুক্ত স্বাধীনের সম্পাদক আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক নিউজ টোয়েন্টি২৪ এর জেলা প্রতিনিধি শাকিলা ইসলাম জুই, দপ্তর সম্পাদক যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আহসানুর রহমান রাজীব।
নির্বাহী সদস্যবৃন্দ নির্বাচিত হয়েছেন,দৈনিক জনতার জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কালিদাস কর্মকার, দৈনিক সাতনদীর সম্পাদক হাবিুবর রহমান, আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, গাজী টিভি ও দৈনিক পূর্বাঞ্চলের জেলা প্রতিনিধি কামরুল হাসান, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী সুজন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ