মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবলীগলীগ নেতা মোজ্জামেল হোসেন রাসেলকে থানায় ডেকে নিয়ে ওসি মোঃ মিজানুর রহমানের নির্মম নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে সেনবাগ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর টিপু।সেনবাগ পৌরসভা কার্যালয়ে বুধবার দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাফর অাহম্মেদ চৌধুরী, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়াম সুলতানা,সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুজ্জামান চৌধুরী সহ ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।উল্লেখ্য, লেনদেন বিষয়কে কেন্দ্র করে গত রবিবার রাতে এ নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করা হয়।
পোস্টটি যতজন পড়েছেন : ৩৫২























