সোমবার সকাল ৯টার দিকে পাটকেলঘাটা থানার হারুন-অর-রশিদ কলেজর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহেন্দ্র চালক আব্দুস সামাদ মোড়ল পাটকেলঘাটা থানার নগরঘাটার মৃত. আছির মোড়লের ছেলে।
সূত্রে প্রকাশ মাহেন্দ্র নিয়ে একা পাটকেলঘাটা ফিরছিলেন আব্দুস সামাদ। পথিমধ্যে হাইওয়ে পুলিশ তাকে দাঁড়ানোর সিগন্যাল দেয়। তবে সিগন্যাল অমান্য করে আব্দুস সামাদ মাহেন্দ্র নিয়ে দ্রুত চালিয়ে পাটকেলঘাটার দিকে আসতে থাকেন।
এসময় তাকে ধাওয়া করে হাইওয়ে পুলিশ। দ্রুত গতিতে মাহেন্দ্র চালাতে গিয়ে পাটকেলঘাটা হারুন-অর-রশিদ কলেজ মোড়ের পাশে মাহেন্দ্র উল্টে মাহেন্দ্রর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, পুলিশের ধাওয়া খেয়ে মাহেন্দ্র উল্টে চাপা পড়ে চালক নিহত হয়েছেন শুনেছি। তবে বিষয়টি তদন্ত না করে সঠিক কিছু বলা যাবে না।
দুর্ঘটনায় খবর পেয়ে স্থানীয় জনতা সাতক্ষীরা খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে, তাদের দাবী রোডে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্দ করতে হবে। ঘটনাস্থলে পাটকেলঘাটা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।






















