আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় ৬ বছরের এক শিশু করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় ৩০ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হলেন। আক্রান্ত শিশুর নাম মিম, তার বাড়ি কলারোয়া উপজেলার দাড়কি গ্রামে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, সম্প্রতি তার নমুনা সংগ্রহ করা হয়।
বুধবার ২০ মে-২০২০ দুপুর ২ টার সময় মিমের শরিরে করোনা পজিটিভের রিপোর্ট আসে। শিশুটি বর্তমানে বাড়িতে অবস্থান করছেন।
পোস্টটি যতজন পড়েছেন : ৪৮৬
























