২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরায় শক্ত অবস্থানে জেলা পুলিশ, কর্মস্থলে আসার পথে ডাক্তারসহ ফেরত-৩

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা সংবাদদাতা: করোনা সংক্রমণ রোধে শক্ত অবস্থানে সাতক্ষীরা   জেলা পুলিশ প্রশাসন। যারা সাতক্ষীরার বাহিরে থেকে কিংবা সাতক্ষীরা থেকে বাহিরের জেলায় সরকারি বা বেসরকারি চাকুরি করেন, তাদের যাতায়াত বন্ধ ঘোষনা করা হয়েছে। তাদেরকে স্ব-স্ব কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে। অন্যথায় কোন চেকপোস্ট ও পুলিশি টহলে পড়লে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

জেলার প্রতিটি প্রবেশদ্বারে বসানো হয়েছে চেকপোস্ট।

ইতিমধ্যে আজ সোমবার ২৭ এপ্রিল -২০২০ সকালে তালা উপজেলার সুভাষিনী এলাকায় জেলার প্রবেশদ্বারে পুলিশি চেকপোষ্টে সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মনিরুজ্জামান, হাসান নামের এক জন মেডিকেল টেকনোশিয়ানকে খুলনা থেকে সাতক্ষীরায় আসার পথে গতিরোধ করেন। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা প্রতিদিন খুলনা থেকে সাতক্ষীরায় কর্মস্থলে আসেন। পরে তাদের কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি অবহিত করে তাদেরকে দ্রুত খুলনায় ফেরত পাঠানো হয়।

অপর একজন স্বাস্থ্য কর্মী শ্যামনগর থেকে তার কর্মস্থল রুপসা উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে যাওয়ার পথে তাকেও একইভাবে ফেরত পাঠানো হয়। একই সাথে তাদের বহনকারী একটি প্রাইভেটকারসহ কয়েকটি মোটরযানের নামে মামলা দেয়া হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের স্থানীয় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সাতক্ষীরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও জেলা সিভিল সার্জনকে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়টি নিশ্চিত করার জন্য আহ্বান  করা হয়েছে।

এদিকে, পুলিশের  দায়িত্বশীল সূত্রে জানা যায়, স্বাস্থ্য বিভাগের বেশ কয়েকজন খুলনা এবং সাতক্ষীরায় কাজ করে থাকেন। তারা হাসপাতাল ও ক্লিনিকে কাজ করলেও স্ব স্ব কর্মস্থলের বাহিরে আসতে পারবেন না। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ