২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামীলীগের নামে ফেইক ফেসবুক একাউন্ট/পেইজ নিয়ে বিভ্রান্ত নিরাসন

ফেসবুকে সার্চ করলে দেখা যায় একটি নামের একাধিক একাউন্ট/পেইজ, যদি নামটি হয় কোন জনপ্রিয় ব্যাক্তি/প্রতিষ্টান/ সংগঠনের তখন আর একটি বা দুটিতে থেমে থাকেনা। শতাধিক পার হয়ে যায়। যার কারণে মানুষ বুঝতে পারেনা কোনটি আসল, কোনটি নকল। যদিও বা আসল নকল চিহ্নিত করার ফেসবুকের একটি ভেরিফাই আইকনস থাকে, তবু কতজনে আর এটি বুঝতে পারে বা এ বিষয়ে অভিজ্ঞ।

এরই ধারাবাহিকতা বাংলাদেশের সবচেয়ে প্রাচিন রাজনৈতিক দল “বাংলাদেশ আওয়ামীলীগ” এর নামেও আছে বহু একাউন্ট/পেইজ। বাংলাদেশ আওয়ামীলীগের কোন মেসেজ জানতে মানুষ প্রতিনিয়ত ভিজিট করে আওয়ামীলীগের নামীয় একাউন্ট/ পেইজ। কোনটি আসল বুঝতে না পেরে অনেক সময় দলটির ভুল মেসেজ পেয়ে সাধারণ জনগন বিভ্রান্ত হয়ে পড়ে।

এ বিভ্রান্ত নিরাসনে এবার উদ্দ্যেগ গ্রহণ করেছে দলটি। ২৭ এপ্রিল ২০০০ তারিখে বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া’র স্বাক্ষরীত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ আওয়ামীলীগ।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে উদ্বেগের সাথে বলা হয়, “বাংলাদেশ আওয়ামী লীগে-এর নামে কিছু ফেইক ফেসবুক একাউন্ট/পেইজ পরিচালিত হচ্ছে এবং সেই পেইজগুলো থেকে নানা রকম গুজব এবং মিথ্যা-বানোয়াট এবং বিভ্রান্তমূলক তথ্য/সংবাদ প্রচার হচ্ছে।”

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে উপমহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ-এর নিজস্ব ফেসবুক, টুইটার এবং ইউটিউব-এ অফিশিয়াল পেইজ ও চ্যানেল রয়েছে। তা জনসাধরণের সুবিধার্থে প্রকশা করা হয়। একাউন্টগুলি হল:

ফেসবুক: https://www.facebook.com/awamileague.1949/

টুইটার: https://twitter.com/albd1971

ইউটিউব: https://www.youtube.com/user/myalbd

এছাড়া আরো অন্যান্য যে সমস্ত পেইজ আছে

বাংলাদেশ আওয়মীলীগের ডাটা টিম থেকে পরিচালিত : https://www.facebook.com/awamileague/( albd.org)

বাংলাদেশ আওয়মীলীগের দপ্তর থেকে পরিচালিত : https://www.facebook.com/Bangladesh-Awami-League-Office-Cell-1721798054766836/

বাংলাদেশ আওয়মীলীগের তথ্য ও গবেষণা থেকে পরিচালিত: https://www.facebook.com/iralbd

বাংলাদেশ আওয়মীলীগের বন ও পরিবেশ উপ-কমিটি থেকে পরিচালিত : https://www.facebook.com/ বাংলাদেশ আওয়মীলীগের বন ও পরিবেশ উপ-কমিটি

উপরে উল্লেখিত পেজ ব্যাতীত অন্য যে সকল ফেইক একাউন্ট/পেইজ এর পরিচালক এবং এডমিনদের কার্যক্রম বন্ধ করার অনুরোধ করা হয়েছে, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে হুশিয়ারী প্রদান করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ