আর্থনিউজ২৪: শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার ছয়ঘরিয়া এলাকায় বাসচাপায় মা ও এক মেয়ে নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা শহরের বাগানবাড়ি এলাকার রাশিদা বেগম (৪০) ও তাঁর শিশুকন্যা সুমি খাতুন (১২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সংগ্রাম পরিবহনের একটি কোচ সাতক্ষীরা-যশোর সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় ছয়ঘরিয়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মা রাশিদা বেগম ও সুমি খাতুনকে চাপা দেয়। এতে সুমি ঘটনাস্থলে মারা যায়। আহত রাশিদাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
পোস্টটি যতজন পড়েছেন : 12






















