সংবাদদাতা, আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা: সাতক্ষীরা থানা পুলিশ পৃথক তিনটি অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ১ কেজি গাঁজা ও ১৪০ বোতল ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন ন ১/আইয়ুব হোসেন (২২) ২/মোক্তার হোসেন(৩৮) ও ৩/হামিদ সরদার (৫০) ।
সাতক্ষীরা থানা পুলিশ সূত্র জানা গেছে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার ও অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ ইলতুৎ মিশ এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিনের তত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমাননের সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) বিপ্লব কান্তি মন্ডল, এএসআই শাহানুর আলম, এএসআই সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় রবিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নবাদকাটি প্রাইমারি স্কুলের সামনে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ সদরের মাহমুদপুর গ্রামের মৃত্যু শামসুদ্দিন এর ছেলে আইয়ুব হোসেন (২২), কে আটক করে পুলিশ একই আভিযানিক টিম রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এজাহার আলি এতিম মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা সহ মাধবকাটি গ্রামের মৃত্যু মোকছেদ সরদারের ছেলে মোক্তার হোসেন(৩৮)কে হাতে নাতে আটক করে।
গতকাল রাতে আরো একটি অভিযান পরিচালনা করে ১৪০ বোতল ফেন্সিডিল সহ সদরের ভোমরা হাড়দ্দাহ গ্রামের মাদক ব্যবসায়ী মৃত্যু আব্দুর রহমানের ছেলে হামিদ সরদার(৫০)কে আটক করেছে।






















