আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা সংবাদদাতা: বাংলাদেশ ছাত্রলীগের শ্যামনগর সরকারি মহসীন ডিগ্ৰী কলেজ ছাত্রলীগের আয়োজনে কলেজ ছাত্রী মরিয়ম হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) সকাল ১১ টায় সরকারি মহসীন ডিগ্ৰী কলেজের সামনে সড়কের উপর শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : সাতক্ষীরায় কলেজ ছাত্রী হত্যার ঘটনায় আটক-৩
কলেজ ছাত্রী মরিয়ম হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্ৰী কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ রফিকুল ইসলাম।
এসময় উক্ত মানববন্ধনে ছাত্রলীগের নেতাকর্মীরা অনতিবিলম্বে মরিয়ম হত্যার সঙ্গে জড়িতদের গ্ৰেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে কলেজের শিক্ষক কর্মচারী বৃন্দ ও মহসীন ডিগ্ৰী কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মী সহ কলেজে অধ্যায়নরত শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
























