২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

লাখ ছাড়াল ‘নগদ’ উদ্যোক্তার সংখ্যা

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ এর উদ্যোক্তার সংখ্যা ইতিমধ্যে প্রায় লাখ ছাড়িয়েছে। এছাড়া দৈনিক লেনদেনও ১০০ কোটি টাকা অতিক্রম করেছে। ১১ জানুয়ারি শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ ঘোষণা দেন। ১২ জানুয়ারি রবিবার নগদ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মোস্তাফা জব্বার জানান, ২০১৯ সলের ২৬ মার্চ আমাদের যাত্রা শুরু হয়েছিল। আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, ১০ জানুয়ারি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা অতিক্রম করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ মাসের পথ চলায় ‘নগদ’-এর উদ্যোক্তার সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এই অল্প সময়ে ‘নগদ’ মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ (১৪ টাকা ৫০ পয়সা) ও প্রতি হাজারে ৫ টাকা ক্যাশ-ব্যাক দিচ্ছে নগদ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ