সাতকানিয়ায় এস.এস.সি-তে প্রথম দিনে অনুপস্থিত ১৫

তন্ময় দাশ, থানা প্রতিনিধি:

সারাদেশে এক যোগে শুরু হয়েছে এস.এস.সি (মাধ্যমিক পরীক্ষা)। সারাদেশের ন্যায় চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় পূর্ব নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়। সাতকানিয়া থানায় মোট ৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাতটি কেন্দ্রের মধ্যে-

কেন্দ্র-১     এ মোট পরীক্ষার্থীর উপস্থিত সংখ্যা ১০৬৭ জন। তার মধ্যে ছেলে-৩৭৯জন এবং মেয়ে-৬৮৮। অনুপস্থিত ৫ জন।

কেন্দ্র-২     এ মোট পরীক্ষার্থীর উপস্থিত সংখ্যা ৭৯৭ জন। তার মধ্যে ছেলে-৩৫২জন এবং মেয়ে-৪৪৫। অনুপস্থিত ৫ জন।

কেন্দ্র-৪     এ মোট পরীক্ষার্থীর উপস্থিত সংখ্যা ৪৪৩ জন। তার মধ্যে ছেলে-১৮৩জন এবং মেয়ে-২৬০। অনুপস্থিত ২ জন।

কেন্দ্র-৫     এ মোট পরীক্ষার্থীর উপস্থিত সংখ্যা ৫৩১ জন। তার মধ্যে ছেলে-২৪৩জন এবং মেয়ে-২৮৮। অনুপস্থিত ৩ জন।

কেন্দ্র-৬     এ মোট পরীক্ষার্থীর উপস্থিত সংখ্যা ৩১০ জন। তার মধ্যে ছেলে-১৩৫জন এবং মেয়ে-১৭৫। অনুপস্থিত ০ জন।

পরীক্ষা চলাকালীন সময়ে সকল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সাতকানিয়া থানা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিম শরীফ। তিনি জানান যে, সবগুলো কেন্দ্রে শৃংখলা বজায় এবং সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ