১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সাজেকে সড়ক দুর্ঘটনায় হাটহাজারীর মাদ্রাসা ছাত্র নিহত

সাজেকে সড়ক দুর্ঘটনায় দারুল উলুম মাদ্রাসার ছাত্র নিহতরাঙামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় হাটহাজারীর মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১টার দিকে রাঙামাটি জেলার  সাজেক রোড়ের মাচালং নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পর্যটক আল-মুমিন (২৮) হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে। তিনি নরসিংদী জেলার মনহরদী গ্রামের আবদুর রশিদের ছেলে। এ ঘটনায় আরো ৫ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে আব্দুল কাদের ও জাহাঙ্গীর আলমকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।[ad id=”28167″]

আল-মুমিনের সহপাঠী মেহেদী হাসান জানান, সকালে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে পাহাড় উঠতে গিয়ে জিপ গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় জিপটি সামনের অপর জিপের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে আল-মুমিনসহ উভয় জিপের ৫ জন আহত হন। আহতদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার আল-মুমিনকে মৃত ঘোষণা করেন। 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ