মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করতে কারা ফটকে পৌছেছেন তার পরিবারের সদস্যরা। তবে তারা সাকা চৌধুরীর সঙ্গে দেখা করার অনুমতি পাননি ।
শনিবার বিকেল ৫টায় সাকা চৌধুরীর বড় ছেলে ফাইয়াজ কাদের চৌধুরীর নেতৃত্বে দুই আইনজীবীসহ মোট পাঁচ সদস্য কারাগারে পৌছান। এসময় ফাইয়াজ কাদের চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রাণভিক্ষার প্রকৃত বিষয়টা জানতে বাবার সঙ্গে দেখা করতে কারাগারে এসেছি। তবে এখনো পর্যন্ত দেখা করার অনুমিতি পাইনি।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘বাবাকে (সাকা) তো আপনারা চেনেন, আপনাদের কি বিশ্বাস হয় বাবা প্রাণ ভিক্ষার জন্য আবেদন করেছেন।’
পোস্টটি যতজন পড়েছেন : 12
























