৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সাইপ্রাসের বর্তমান প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে নির্বাচিত

সাইপ্রাসের বর্তমান প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদেস দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছেন। রবিবার দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে ৫৬ শতাংশ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন বলে জানায় দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তার প্রতিদ্বন্দ্বী বিরোধী দলীয় প্রার্থী স্টাভরোস মালাস ৪৪ শতাংশ ভোট পেয়েছেন।

৭১ বছর বয়সী আনাস্তাসিয়াদেসের জন্য এখন চ্যালেঞ্জ হবে জাতিগতভাবে বিভক্ত দ্বীপে শান্তি স্থাপন ও দেশটির অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধার। নির্বাচিত হওয়ার পর দেশটির রাজধানী নিকোশিয়ায় এক সমাবেশে তিনি বলেন, আমার উপর আস্থা রাখার জন্য আমি অন্তরের অন্তস্থল থেকে আমার বন্ধুদের ধন্যবাদ জানাই। কাল থেকেই একটা নতুন যুগের সূচনা হবে। এই মুহূর্তে জনগণের চাওয়া হচ্ছে সহযোগিতা ও ঐক্য। কারণ আমরা যে সমস্যায় আছি তা মোকাবেলা করার এটিই একমাত্র পথ।

এদিকে নির্বাচিত হওয়ায় বিরোধী প্রার্থী মালাস নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, জনগণ এটা চেয়েছে। আমি তাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ