সহজেই তৈরী করুন মজাদার ‘বীটের হালুয়া’

উপকরণ:

  • বীট-১ টা ঝুরি কুরানো
  • চিনি-১ কাপ
  • গাওয়া ঘি- ২ কাপ
  • ঘন দুধ-১/২ কাপ
  • এলাচ গুড়া-১ চা চামচ
  • কাঠবাদাম/কাজু বাদাম [ad id=”28167″]

প্রণালী:

  • বীট ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন।
  • এরপর বীটটাকে কুড়িয়ে নিন।
  • কোড়ানো বীট ৩/৪ মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন।
  • কড়াইয়ে ঘি দিন।
  • ঘি গরম হলে পানি ঝরানো বীট ঘিয়ে ভাজুন।
  • চুলার আঁচ কমিয়ে অনবরত নাড়তে হবে নাহলে পুড়ে যাবে।
  • এরপর চিনি ও ঘন দুধ দিন এবং নাড়তে থাকুন।
  • এলাচি গুড়া ছিটিয়ে দিন।
  • এবার চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে নাড়তে থাকুন।
  • হালুয়া শক্ত হয়ে তেল বের হওয়া শুরু করলে নামিয়ে ফেলুন।
  • একটি ট্রে তে ঘি ব্রাশ করে হালুয়া ছড়িয়ে ঢেলে দিন।
  • ঠাণ্ডা হলে কেটে বাদাম ছিটিয়ে পরিবেশন করুন।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি /৬৬ / ২২ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ