উপকরণ:
- বীট-১ টা ঝুরি কুরানো
- চিনি-১ কাপ
- গাওয়া ঘি- ২ কাপ
- ঘন দুধ-১/২ কাপ
- এলাচ গুড়া-১ চা চামচ
- কাঠবাদাম/কাজু বাদাম [ad id=”28167″]
প্রণালী:
- বীট ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন।
- এরপর বীটটাকে কুড়িয়ে নিন।
- কোড়ানো বীট ৩/৪ মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন।
- কড়াইয়ে ঘি দিন।
- ঘি গরম হলে পানি ঝরানো বীট ঘিয়ে ভাজুন।
- চুলার আঁচ কমিয়ে অনবরত নাড়তে হবে নাহলে পুড়ে যাবে।
- এরপর চিনি ও ঘন দুধ দিন এবং নাড়তে থাকুন।
- এলাচি গুড়া ছিটিয়ে দিন।
- এবার চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে নাড়তে থাকুন।
- হালুয়া শক্ত হয়ে তেল বের হওয়া শুরু করলে নামিয়ে ফেলুন।
- একটি ট্রে তে ঘি ব্রাশ করে হালুয়া ছড়িয়ে ঢেলে দিন।
- ঠাণ্ডা হলে কেটে বাদাম ছিটিয়ে পরিবেশন করুন।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
আর্থনিউজ২৪ / উর্মি /৬৬ / ২২ জানুয়ারি
পোস্টটি যতজন পড়েছেন : 16




















