বাল্য বিবাহ রোধ এবং সন্তানের শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সচেতন হতে হবে
চট্টগ্রাম হাটহাজারী গার্লস স্কুল এন্ড কলেজে নবীনবরণ, বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ গত ২৩ জানুয়ারি বেলা ৪টায় স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ তালুকদারের সভাপতিত্বে মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার নারী শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষকদের ভাল পাঠদানের উপর শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করে। বাল্য বিবাহ রোধে এবং সন্তানের শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সচেতন হতে হবে। উচ্চ শিক্ষিত সন্তান দেশের গৌরব। আমি ইতিমধ্যে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি একাডেমিক ভবন নির্মাণে সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি।
বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আলী আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোয়াজ্জম হোসাইন, মন্ত্রীর সহকারী একান্ত সচিব সৈয়দ মঞ্জুরুল আলম, হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মীর কফিল উদ্দিন, সাবেক অধ্যক্ষ ফরিদ আহম্মদ, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, নির্বাচন অফিসার রেজাউল করিম, আজীবন দাতা সদস্য অধ্যাপক নিলাদ্রী দে সহ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।






















