২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সজলের নায়িকা হয়ে খন্ড নাটকে এভ্রিল

“মিস ওয়ার্ল্ড বাংলাদেশ” জয়ী হতে না পারলেও ছোট বেলার স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে এভ্রিলের। ছোট বেলায় যে মডেল ও অভিনেতার উপর ক্রাশ খেয়েছিল সেই অভিনেতার সাথেই প্রথম নাটকে অভিনয় করতে চলেছে এভ্রিল। আহসান হাবিব সকালের রচনায় জুনায়েদ বিন জিয়ার পরিচালনায় ‘এমনো তো প্রেম হয়’ শীর্ষক একটি খণ্ড নাটকে অভিনয় করবেন এভ্রিল।
এমনো তো প্রেম হয়’ শীর্ষক নাটকে তার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা সজল ও পাভেল ইসলাম। নাটকে এভ্রিলের চরিত্রের নাম স্নেহা। গল্পে দেখা যাবে, স্নেহা পেশায় একজন ডাক্তার।
নাটকের গল্প সম্পর্কে এভ্রিল বলেন, নাটকে দেখা যাবে সাহিল ও স্নেহার হাসি-খুশি সংসার। সুখ যেন তাদের উঠানে লুটোপুটি খাচ্ছে। এর মাঝে বিদেশ থেকে আসে স্নেহার বয়ফ্রেন্ড রিয়াদ। রিয়াদের সঙ্গে গোপনে গোপনে দেখা করে স্নেহা। এটি কোনোভাবে মেনে নিতে পারে না সাহিল। এই নিয়ে স্নেহা ও সাহিলের মধ্যে শুরু হয় পারিবারিক অশান্তি। তারপর নাটকের গল্প অন্য দিকে মোড় নেয়।

এভ্রিল আরও বলেন, আমি দারুণ উচ্ছ্বসিত। সাম্প্রতিক সময়ে বেশ কিছু নাটকের প্রস্তাব পেয়েছি। কিন্তু নাটকের গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় কাজ করিনি। অনেক দিন এমন একটি নাটকের অপেক্ষায় ছিলাম। যেটির মধ্যদিয়ে আমাকে প্রকাশ করার সুযোগ পাবো। এই নাটকের গল্পটি আমার মনের মতো।

তিনি আরও বলেন, নাটকে আমাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এছাড়া সজল ভাইয়ের ওপর আমি ছোটবেলায় ক্রাশ খেয়েছি। এই নাটকে তিনি অভিনয় করবেন জেনে আরো বেশি আনন্দিত হয়েছি।

গেল ১৫ ডিসেম্বর নাটকের শুটিং হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। কারণ, শুটিংয়ের আগের দিন সন্ধ্যায় এভ্রিল সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন। নির্মাতা জিয়া বললেন, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর নাটকের শুটিং করা হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ