মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১১তম শিক্ষোন্নয়ন বৃত্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, শিশু নিকেতন ও মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ৩টি কেন্দ্রে একযোগে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মিরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ১০ম শ্রেণির ১ হাজার ৯’শ ৮৭ জন ছাত্র-ছাত্রী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে।
এতে পরীক্ষার হল পরিদর্শন করেন উপজেলা প্যানেল চেয়ারম্যান-২ ইয়াছমিন আক্তার কাকলী, নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জসীম উদ্দিন, কাষ্টমস এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন, অধ্যক্ষ নুরুল আবছার, অধ্যক্ষ কামরুল ইসলাম, শান্তিনীড় উপদেষ্ঠা মীর্জা জসীম উদ্দিন, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী, চট্টগ্রামস্থ মিরসরাই এসোসিয়েশন সভাপতি লায়ন তাহের আহম্মদ, অধ্যাপক সুনীল কান্তি নাথ, প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, শিক্ষক এনামুল হক, জে.বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান সুভাষ সরকার, বিএনপি নেতা প্রফেসর কামাল উদ্দিন চৌধুরীর বড় ছেলে, লায়ন্স ক্লাব অব মিরসরাই চিটগাং’র সভাপতি, মিরসরাই সমিতির দাতা সদস্য, ক্লিপটন গ্রুপের পরিচালক লায়ন আলী হায়দার চৌধুরী রনি, লায়ন্স ক্লাব অব মিরসরাই চিটগাং’র সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মনি, সাবেক সভাপতি লায়ন এ.জেড.এম সাইফুল ইসলাম টুটুল, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, দুর্বার সভাপতি হাসান সাইফ উদ্দিন, সাংবাদিক এম.মাঈন উদ্দিন, রাজু কুমার দে, মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
পোস্টটি যতজন পড়েছেন : ৩১৭























