১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদ সদস্যর গাড়ি বহরে তল্লাশি : গ্রেফতার ৩

নাশকতা মামলায় রংপুরে গ্রেফতার ৪৫

ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গাড়ি বহরে তল্লাশি চালিয়েছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) ফেনী ক্যাম্পের সদস্যরা। এ সময় তার গাড়ি বহরে থাকা একটি গাড়ি তল্লাশি করে বিভিন্ন মামলার আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন আবু বকর সিদ্দিক ওরফে সাগর (২৩), একরামুল হক ওরফে সাব্বির (২৩) ও ইকবাল হোসেন ওরফে জহির (২২) সোনাগাজী থানায় ধর্ষণ ও ডাকাতি মামলার আসামি। এছাড়া ফয়সাল, নুর আলম, জাকির হোসেন ও সোহেল নামে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

শনিবার রাতে ফেনী শহরতলীর লালপুল এলাকায় এ তল্লাশি চালানো হয়। এসময় ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গাড়িবহর সোনাগাজী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গাড়ি বহরের পেছনের একটি গাড়িতে তল্লাশি করে এদের আটক করা হয়।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের লালপুল এলাকায় চেকপোস্ট বসায় তারা। এসময় একটি গাড়িতে তল্লাশি করে এদের গ্রেফতার করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ