বাল্যবিবাহ প্রতিরোধ পূর্বকর মাতৃমৃত্যু হ্রাসকরণ শীর্ষক পরামর্শ এক কর্মশালা শনিবার বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর -ই- আলম চৌধুরী এমপির নির্বাচনী এলাকা (২১৮ মাদারীপুর-১) শিবচরস্থ চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে এসপিসিপিডি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান-এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ এর স্পীকার ও বিএপিপিডি এর সভাপতি ড. শিরীন শারমিন চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও অত্র এলাকার সাংসদ নূর -ই- আলম চৌধুরী এমপি, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো, ইউএনএফপিএ প্রতিনিধি ড. আশা টার্কেলসন বক্তব্য রাখেন।
এছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ এমপি,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি, ফখরুল ইমাম এমপি, এসপি মাহবুবুর রহমান, এডিসি আজাহারুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আ স ম ফিরোজ এমপি, এ বি তাজুল ইসলাম এমপি, শামসুল হক টুকু এমপি, মেহের আফরোজ এমপি, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, সৈয়দা জাকিয়া নূর এমপি, ফখরুল ইমাম এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, ডা. হাবিবে মিল্লাত এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, সুবর্ণা মুস্তাফা এমপি, অপরাজিতা হক এমপি, শবনম জাহান শিলা এমপি, নাহিদ ইজাহার খান এমপি, আদিবা আনজুম মিতা এমপি, সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নির্বাচনী এলাকার জনগণের সাথে মতবিনিময় জরুরি, কেননা তৃণমূলের জনগণই প্রতিনিয়ত সকল সমস্যা মোকাবেলা করে। সংসদ সদস্যগণ এলাকার সামগ্রিক উন্নয়ন দেখভাল করার পাশাপাশি বিষয়ভিত্তিক সমস্যা যেমন- বাল্যবিবাহ, মাতৃমৃত্যু হ্রাস, জঙ্গি দমন, মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
পোস্টটি যতজন পড়েছেন : ৩৭৮



















