শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত।
এরই মধ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে নির্বাচনে বিপুল ভোট পেয়ে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। বিভিন্ন নির্বাচনী জরিপও অবশ্য ইঙ্গিত দিচ্ছে রাজাপাকসের জয়ের। এ বছর জানুয়ারি মাসে প্রেসিডেন্ট নির্বাচনে তারই স্বাস্থ্যমন্ত্রী সিরিসেনার কাছে পরাজিত হন দুই মেয়াদের রাষ্ট্রপতি রাজাপাকসে।
দীর্ঘদিন ধরে তামিল গেরিলাদের সঙ্গে চলা গৃহযুদ্ধের অবসান ঘটানোয় রাজাপাকসে প্রথম মেয়াদে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং দমন-পীড়নের ব্যাপক অভিযোগ উঠে।
পোস্টটি যতজন পড়েছেন : 11
























