শ্রীপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ও পরিকল্পনা সভা

মাগুরার শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গত মঙ্গলবার ভিটামিন“এ” প্লাস ক্যাম্পেইনের এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়াম রুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈসউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য অনুষ্ঠানে রাখেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) লিটন সরকার,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবু মোশারফ হোসেন,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহসান হাবিব ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী সার্জন ডাঃ মোঃ আবু সাইদ,ডাঃ নুরুন্নাহার, সাংবাদিক ও উপজেলা স¦াস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তুষার কান্তি ঢালী।

সভায় আগামি ১১ই জানুয়ারী ক্যাম্পেইনে ৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সি শিশুকে একটি করে ভিটামিন “এ” নীল রংয়ের ও ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।

শ্রীপুর(মাগুরা) প্রতিনিধি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ