সবুজ মণ্ডল
পরিবারের ছোট্ট বাবুটি এ-ঘর থেকে ও-ঘরে গুটি গুটি পায়ে ছুটছে, আর হাতে খাবারের থালি সাজিয়ে শশব্যস্ত হয়ে মা পিছু ধরছেন-আমাদের দেশের পারিবারিক প্রেক্ষাপটে এমন দৃশ্যের দেখা না মেলাটাই ভার ! আর যে-ই ছোট্ট বাবুটি আর খাবে না বলে বায়না ধরে। অমনি মা বলে বসেন-না খেলে এক্ষুণি প্রেত্নীবুড়ি এসে নিয়ে যাবে ! আর এভাবেই একজন শিশুর চিন্তা-চেতনায় কল্পিত দৈত্য-দানবের ভীতি বেড়ে ওঠতে থাকে। বিভিন্ন মনোবিজ্ঞানী ভয়কে মানবমনের অতি স্বাভাবিক আবেগ বলেই আখ্যায়িত করেছেন। কখনো কখনো, এ ভয়ের ব্যাপারটি এতোটাই তীব্র হয়ে ওঠে যে, শিশুটি রাতের অন্ধকারেই ঘুমাতে পারে না। অথচ বিভিন্ন গবেষণায় বলা হচ্ছে, অন্ধকারেই একজন মানুষ সবচাইতে ভালো ঘুমাতে পারে। কারণ অন্ধকার মানুষের ইন্দ্রিয়গুলোকে নিষ্ক্রিয় করে তোলে, মস্তিষ্ককে করে শান্ত।
ভয় যে শুধুই অন্ধকার কিংবা দৈত্য-দানব কেন্দ্রিক তা কিন্তু নয় অপরিচিত মানুষ কিংবা অপরিচিত পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার ভয়, পরিস্থিতি সামলে নেয়ার ভয়, এমনকি সিন্ধান্ত নেয়ার ক্ষেত্রেও চাপা এক ধরনের ভয় বয়ে বেড়ায় ছেলে-বুড়ো অনেকেই।
‘অহেতুক’ এ ভয় যদি অতিরিক্ত হয় এবং তা ব্যক্তিজীবনে তীব্র নেতিবাচক প্রভাব ফেলে তখন মনোবিজ্ঞানের ভাষায় তাকে ‘ফোবিয়া’ বলে। শিশু থেকে ব্যক্তিজীবন সর্বক্ষেত্রেই মেধার সুষ্ঠু বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে-ফোবিয়া।
আমাদের সন্তানদের মানসিক প্রতিবন্ধকতার জন্য আমরা অভিভাবকরাই অনেকাংশে দায়ী। আর শেষ পর্যন্ত অভিভাবকদের ছুটতে হয় শিশুরোগ বিশেষজ্ঞ কিংবা মনোবিজ্ঞানীর কাছে।
অভিভাবকরা এখানেই ক্ষান্ত হন না ! চোখ বুলাতে থাকেন বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর চোখ ধাঁধাঁনো সব বিজ্ঞাপনে। আর মনে মনে আমাদের মায়েরা ভাবতে থাকেন, এই কয়টা খরচ করলেই তো আমার বাবুটাও হয়ে উঠবে টলার-শার্পার-স্ট্রংগার !
অনেক বহুজাতিক প্রতিষ্ঠানই দাবি করে থাকেন-তাদের পণ্যে বুদ্ধি বিকাশে সহায়ক DHA (ডোকোহেক্সানোয়িক এসিড) বিদ্যমান। যেখানে গুড়ো দুধ থেকে শুরু করে বিভিন্ন শিশুখাদ্যে ‘বুদ্ধি প্রতিবন্ধী একটি প্রজন্ম’ তৈরী করার জন্য ক্ষতিকারক মেলামাইনের মত উপাদান পাওয়া যায়। সেখানে বাজারে পাওয়া বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর ‘সম্পূরক খাদ্য’-এ DHA-র মতো উপাদান ‘সর্ষে ফুলে ভূত’-এর মতোই ব্যাপার।
রাসায়নিক গঠনের দিক থেকে উঐঅ, ওমেগা-৩ ফ্যাটি এসিড পর্যায়ের। শিশুর মানসিক উঐঅ অত্যাবশ্যক। তবে তা বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর সম্পূরক খাদ্য উপাদানের চেয়েও অনেক বেশি পরিমাণে বিদ্যমান থাকে মাতৃদুগ্ধ থেকে শুরু করে বিভিন্ন সামুদ্রিক মাছের তেল, চিংড়ি, টুনা মাছ কিংবা বাদামের মত প্রাকৃতিক উৎসগুলোতে।
আমাদের দেশের পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটে মেয়ে শিশুটির অবস্থা আরো নাজুক। খুব ছোটবেলায় আমাদের মা বাবারা পরিবারের ছোট্ট ছেলেটির হাতে তুলে দেন খেলনা গাড়ি কিংবা খেলনা পিস্তল, আর মেয়েটির জন্য তোলা থাকে হাড়ি-পাতিল কিংবা বার্বিডলগুলো। ফলে মেয়েটির শিশুমনে আমাদের অজান্তেই একধরনের বোধ তৈরী হয় আর তা হল মেয়েদের কাজই হল রান্না-বান্না করা। ঘরদোর গুছিয়ে রাখা আর ছেলে সন্তান মানুষ করা। এর মাঝেও চাপা এক ধরনের ভয় মেয়েটির মনে দানা বাঁধতে শুরু করে আর সেটি হল-পরিবারে কর্তৃত্ব স্থাপনের ভয়। ফলে সে শৈশব থেকেই অবশ্যম্ভাবীভাবে ধরে নেয় পরিবারের কর্তা ব্যক্তি সে তো পুরুষ মানুষটিই হবে।
শৈশবের সোনালী স্মৃতিগুলো ফিকে হয়ে উঠার আগেই রবীন্দ্রনাথের ছোট গল্পের লাইনের মতোই আঠারো বছরের বালাই দাগ কাটে শিশুমনে।
কবি সুকান্ত কৈশোরের দেয়ালকে লেখনি শক্তি দিয়ে ভেঙ্গেছিলেন ; তুলেছিলেন বিপ্লবের আওয়াজ কলমের প্রতিটি খোঁচায়। ক্ষুরদার লেখনির স্ফুলিঙ্গে। যে কৈশোরকে তিনি দুর্বার, দুর্বিনীত বলে আখ্যা দিয়েছেন, সে বয়সটাতেই আমাদের কিশোররা ভীত সন্ত্রস্ত হয়ে দু’হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে ল্যাপটপ স্ক্রিনে ‘হরোর মুভি’ দেখতে পছন্দ করে। ‘ডিম লাইট’ জ্বালিয়ে বুকভরা ভয় নিয়ে হতে চায় ‘কিশোর থ্রিলার’। আর তাদের এই কল্পনাগ্রস্থ। জড় ভূত-প্রেতের ভয়কে কাজে লাগিয়ে ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছে এফ.এম. রেডিও চ্যানেলগুলো। অথচ আমাদের কিশোররা একটিবারের জন্যও জানতে চেষ্টা করে না। মুভিটির ঐ সকল অতিদানবীয় ঘটনার পিছনে কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
কৈশোরের স্বভাব চঞ্চলতা ফুরোনোই আগেই কৈশোরের প্রাচীর ভেঙ্গে যৌবন হানা দেয় চুপিসারে। কবি নজরুল যৌবনে উদ্দীপ্ত বীরদের উদ্দেশ্যে বলেছেনÑযৌবন যার, যুদ্ধে যাবার সময় তার ; যুদ্ধ করা বীরের কাজ। একজন যুবক যে শুধু রণক্ষেত্রেই যুদ্ধ করে টিকে থাকেন তা কিন্তু নয়, তাকেও জয়ী হতে হয় জীবন যুদ্ধে। যুদ্ধ করে টিকে থাকতে হয় বাস্তব জীবনের নানা ঘাত-প্রতিঘাত আর টানা-পোড়নের মধ্য দিয়ে। সুচিন্তিত আর সুতীক্ষè সিদ্ধান্তের মধ্য দিয়ে পার করতে হয় জীবনের এক একটি পদক্ষেপ। আর এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই একজন ব্যক্তির দায়িত্ববোধের পরিচায়ক। কবিগুরু ভয়কে জয় করার মূলমন্ত্র বলে দিয়েছেন এভাবে-
“মুক্ত করো ভয়
আপনা মাঝে শক্তি ধরো
নিজেরে করো জয়।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
























